শনিবার , ২০ জুন ২০২৬
শনিবার , ২০ জুন ২০২৬
হোমসারা দেশগুলিবিদ্ধ হয়ে মারা গেলেন ‘শীর্ষ সন্ত্রাসী’ কাইল্লা পলাশ

গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন ‘শীর্ষ সন্ত্রাসী’ কাইল্লা পলাশ

favicon
ভোরের আলো ডেস্ক:
গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন ‘শীর্ষ সন্ত্রাসী’ কাইল্লা পলাশ

রাজধানীর রামপুরায় গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্লা পলাশ’।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

গত ১২ জুন রামপুরা এলাকায় নিজের বাসার কাছে গুলিবিদ্ধ হন পলাশ। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার পর তার স্ত্রী হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা মামলা করেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

জানা গেছে, দীর্ঘ সময় কারাভোগের পর কিছুদিন আগে কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন পলাশ।