রবিবার , ২১ জুন ২০২৬
রবিবার , ২১ জুন ২০২৬
হোমসারা দেশমন্দির ভাঙার হুমকির প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ ও মানববন্ধন

মন্দির ভাঙার হুমকির প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ ও মানববন্ধন

favicon
ভোরের আলো ডেস্ক:
মন্দির ভাঙার হুমকির প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ ও মানববন্ধন

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত, মূর্তি নির্মাণে বাধা এবং দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাঙার হুমকির অভিযোগে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (২০ জুন) বিকেলে নগরীর ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে বিভিন্ন হিন্দু সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে কয়েকশ মানুষ অংশ নেন।


বক্তারা অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে। তারা এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।


সমাবেশ থেকে ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।