সোমবার , ২২ জুন ২০২৬
সোমবার , ২২ জুন ২০২৬
হোমসারা দেশসাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মিয়ার মৃত্যু

সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মিয়ার মৃত্যু

favicon
ভোরের আলো ডেস্ক:
সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মিয়ার মৃত্যু

সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদ মোশারফ হোসেন মিয়া মারা গেছেন। শনিবার (২১ জুন) রাত ১টা ২৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


মৃত্যুকালে তার বয়স ও শারীরিক অবস্থা সম্পর্কে পরিবার জানায়, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


রোববার (২১ জুন) বাদ আসর লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।


মোশারফ হোসেন মিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন শহীদুল্লাহ হল ছাত্র সংসদের সাবেক ভিপি ছিলেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং হাতিয়া-রামগতি অঞ্চলের জোনাল কমান্ডারের দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে তিনি রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর-৪) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তার অবদান রয়েছে বলে রাজনৈতিক সহকর্মীরা জানিয়েছেন।


তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তারা তাকে দেশপ্রেমিক, মুক্তিযুদ্ধের সংগঠক এবং মানুষের কল্যাণে নিবেদিত একজন নেতা হিসেবে স্মরণ করেন।