খামেনির রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নিতে ইরান সফরের প্রস্তুতি নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে তার সফরের চূড়ান্ত সময়সূচি এখনো নির্ধারণ হয়নি।
দলীয় সূত্র জানিয়েছে, গত ৩০ জুন ঢাকায় অবস্থিত ইরান দূতাবাসে ভিসার জন্য আবেদন করেন তিনি। বুধবার (১ জুলাই) ভিসা অনুমোদনের বিষয়টি নিশ্চিত হওয়ার পর বর্তমানে ভ্রমণের আনুষ্ঠানিক প্রস্তুতি চলছে।
একই অনুষ্ঠানে অংশ নিতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদও ইরান সফরে যাচ্ছেন। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদলও অনুষ্ঠানে যোগ দেবে। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন মো. নুরুল আমীন, ড. মো. কেরামত আলী এবং এস এম খালিদুজ্জামান।
সূচি অনুযায়ী, আগামী ৪ থেকে ৯ জুলাই তেহরান, কোম ও মাশহাদে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে বিভিন্ন দেশের রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্বদের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।