শুক্রবার , ০৩ জুলাই ২০২৬
শুক্রবার , ০৩ জুলাই ২০২৬
হোমশিক্ষাএইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪ হাজার ৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪ হাজার ৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

favicon
ভোরের আলো ডেস্ক:
এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪ হাজার ৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষায় সারাদেশে ২৪ হাজার ৭৮৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। একই সঙ্গে অসদুপায় অবলম্বনের অভিযোগে সাতজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।


বৃহস্পতিবার (২ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলা প্রথম পত্র পরীক্ষায় নিবন্ধিত পরীক্ষার্থীদের মধ্যে ২৪ হাজার ৭৮৪ জন পরীক্ষায় অংশ নেননি। এছাড়া পরীক্ষার শৃঙ্খলা ভঙ্গ ও অসদুপায় অবলম্বনের দায়ে সাতজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।


আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে সারাদেশের কেন্দ্রগুলোতে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।