বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিরোহিঙ্গাদের একত্রিকরণ নয়, তাদের প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

রোহিঙ্গাদের একত্রিকরণ নয়, তাদের প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

favicon
ভোরের আলো ডেস্ক:
রোহিঙ্গাদের একত্রিকরণ নয়, তাদের প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

প্রস্তাবিত ‘মানবিক করিডোর’ নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কোনো ধরনের চুক্তি স্বাক্ষর করেনি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান।

শনিবার (৪ মে) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ও সশস্ত্র বাহিনী বিভাগ (এএফডি) আয়োজিত এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ড. খলিলুর রহমান বলেন, “মানবিক করিডোর নয়, এটি মানবিক চ্যানেল—এ দুটি শব্দের মধ্যে পার্থক্য রয়েছে। এ বিষয়ে কোনো আলোচনা বা চুক্তি হয়নি।"

তিনি আরও বলেন, রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান হলো তাদের প্রত্যাবাসন, একত্রিকরণ নয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এই মৃতপ্রায় ইস্যুটি নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্ব সহকারে তুলে ধরেছে।

সম্প্রতি কিছু প্রতিবেশী দেশের গণমাধ্যমে বাংলাদেশকে ঘিরে ‘প্রক্সি যুদ্ধ’ শুরুর গুজব ছড়ানোর বিষয়ে ড. খলিলুর রহমান বলেন, “বাংলাদেশ মিয়ানমারের আরাকান অঞ্চলে কোনো প্রক্সি যুদ্ধে জড়াচ্ছে না। এমন গুজব উদ্দেশ্যমূলক এবং অনাকাঙ্ক্ষিত।”

তিনি স্পষ্ট করে বলেন, “বাংলাদেশ সবসময় মিয়ানমারের সার্বভৌমত্বকে সম্মান করে এবং দেশটিকে অস্থিতিশীল করার কোনো অভিপ্রায় নেই। রোহিঙ্গাদের অবশ্যই নিজ দেশে ফিরে যেতে হবে—এটাই আমাদের বিশ্বাস এবং আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।