বুধবার , ০৮ জুলাই ২০২৬
বুধবার , ০৮ জুলাই ২০২৬
হোমশিক্ষাডিসেম্বরে শিক্ষার্থীদের হাতে নতুন বই, ৩০ নভেম্বরের মধ্যে প্রস্তুতের নির্দেশ

ডিসেম্বরে শিক্ষার্থীদের হাতে নতুন বই, ৩০ নভেম্বরের মধ্যে প্রস্তুতের নির্দেশ

favicon
ভোরের আলো ডেস্ক:
ডিসেম্বরে শিক্ষার্থীদের হাতে নতুন বই, ৩০ নভেম্বরের মধ্যে প্রস্তুতের নির্দেশ

আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবই ডিসেম্বরেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে আগামী ৩০ নভেম্বরের মধ্যে নতুন পাঠ্যবই প্রস্তুতের সব কার্যক্রম শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।


সোমবার (৬ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।


শিক্ষামন্ত্রী বলেন, নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে সময়মতো পাঠ্যবই পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। সে অনুযায়ী ডিসেম্বর মাসে অনুষ্ঠিত বার্ষিক পরীক্ষার সময়ই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামী ৩০ নভেম্বরের মধ্যে বই প্রস্তুতের সব কাজ সম্পন্ন করতে হবে।


তিনি জানান, পাঠ্যবই ছাপানোর জন্য দরপত্র প্রক্রিয়া চলমান রয়েছে। আগামী আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে সব কার্যাদেশ দেওয়া হবে। এরপর সংশ্লিষ্ট প্রকাশনা প্রতিষ্ঠানগুলো বই মুদ্রণের কাজ শুরু করবে।


শিক্ষামন্ত্রী আরও বলেন, বই মুদ্রণ ও বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সমন্বিতভাবে কাজ করছে। নির্ধারিত সময়ের মধ্যেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দিতে সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।


এ ছাড়া আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে বিদ্যমান শিক্ষাক্রমে কিছু পরিমার্জন আনা হচ্ছে বলেও জানান তিনি। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে।