বুধবার , ০৮ জুলাই ২০২৬
বুধবার , ০৮ জুলাই ২০২৬
হোমরাজনীতিখামেনির জানাজায় স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশ নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

খামেনির জানাজায় স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশ নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

favicon
ভোরের আলো ডেস্ক:
খামেনির জানাজায় স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশ নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠান উপলক্ষে আয়োজিত স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি উপস্থিত জনতার মাঝে খাবার বিতরণে অংশ নেন।


মঙ্গলবার (৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ইরানের পবিত্র নগরী কোমের একটি সড়কের পাশে বড় একটি খাবারের পাত্র হাতে দাঁড়িয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী জানাজায় অংশ নেওয়া নারী, পুরুষ ও শিশুদের মধ্যে খাবারের প্যাকেট বিতরণ করছেন।


খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানকে কেন্দ্র করে কোম শহরে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। আগত মানুষের সেবায় শহরের বিভিন্ন সড়ক ও নির্ধারিত সেবাকেন্দ্রে স্বেচ্ছাসেবীরা খাবার ও অন্যান্য সহায়তা বিতরণ করেন।


এ কার্যক্রমে ইরানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরাও অংশ নেন। তারা ফল, কেক, নাশতাসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণে সহযোগিতা করেন।


বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারীও স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হয়ে আগত মানুষের মধ্যে ফল ও কেক বিতরণ করেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের এই মানবিক উদ্যোগের প্রতি সংহতি ও সমর্থন প্রকাশ করেন।