বুধবার , ০৮ জুলাই ২০২৬
বুধবার , ০৮ জুলাই ২০২৬
হোমসারা দেশঅতিবৃষ্টির কারণে মিরসরাইয়ের সব পাহাড়ি ঝরনা তিন দিনের জন্য বন্ধ

অতিবৃষ্টির কারণে মিরসরাইয়ের সব পাহাড়ি ঝরনা তিন দিনের জন্য বন্ধ

favicon
ভোরের আলো ডেস্ক:
অতিবৃষ্টির কারণে মিরসরাইয়ের সব পাহাড়ি ঝরনা তিন দিনের জন্য বন্ধ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতাধীন সব পাহাড়ি ঝরনায় পর্যটকদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বন বিভাগ। অতিবৃষ্টি ও দুর্ঘটনার ঝুঁকি বিবেচনায় আগামী ১০ জুলাই পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।


মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে বারৈয়াঢালা বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৭ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত পার্কের আওতাধীন কোনো ঝরনায় পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে না। একই সঙ্গে এই সময়ের মধ্যে সব ধরনের টিকিট বিক্রিও বন্ধ থাকবে।


বন বিভাগ জানায়, সাম্প্রতিক দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং টানা বৃষ্টিপাতের কারণে পাহাড়ি এলাকায় আকস্মিক ঢল, পাহাড়ধস ও ঝরনায় পানির তীব্র স্রোত সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এসব কারণে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতেই সাময়িকভাবে ঝরনাগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এ সময় কোনো দর্শনার্থী যাতে ঝরনায় প্রবেশ করতে না পারেন এবং টিকিট বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ থাকে, সে জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।


মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার বলেন, অতিরিক্ত বৃষ্টির কারণে ঝরনাগুলোতে পানির স্রোত অনেক বেড়ে গেছে। এ অবস্থায় সেখানে ভ্রমণ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে আগামী ১০ জুলাই পর্যন্ত ঝরনায় প্রবেশ নিষিদ্ধ রাখা হয়েছে।