বুধবার , ০৮ জুলাই ২০২৬
বুধবার , ০৮ জুলাই ২০২৬
হোমসারা দেশটানা বর্ষণে খাগড়াছড়ির দীঘিনালায় বন্যা, সাজেক-লংগদুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

টানা বর্ষণে খাগড়াছড়ির দীঘিনালায় বন্যা, সাজেক-লংগদুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

favicon
ভোরের আলো ডেস্ক:
টানা বর্ষণে খাগড়াছড়ির দীঘিনালায় বন্যা, সাজেক-লংগদুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

খাগড়াছড়ি প্রতিনিধি: কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যার পানিতে প্রায় ৩০টি গ্রাম তলিয়ে যাওয়ার পাশাপাশি দীঘিনালার সঙ্গে রাঙামাটির সাজেক, বাঘাইছড়ি ও লংগদুর সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।


মঙ্গলবার (৭ জুলাই) রাত থেকে সড়কের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে এসব এলাকার মানুষের চলাচল ও প্রয়োজনীয় পণ্য পরিবহনে ভোগান্তি তৈরি হয়েছে।


উপজেলা প্রশাসন জানিয়েছে, বন্যাকবলিত মানুষের জন্য উপজেলার পাঁচটি ইউনিয়নে মোট ২১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। অনেক পরিবার এসব আশ্রয়কেন্দ্রে অবস্থান নিলেও অনেকে স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন।


দীঘিনালা-মেরুং সড়কের বেলছড়ি, বাচামেরুং, বড়মেরুং ও ছোটমেরুং বাজার এলাকায় সড়ক পানিতে ডুবে যাওয়ায় মেরুং ও লংগদুর সঙ্গে দীঘিনালার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া উপজেলার কবাখালি এলাকার সড়ক প্লাবিত হওয়ায় সাজেকের সড়ক যোগাযোগও বন্ধ রয়েছে।