শুক্রবার , ১০ জুলাই ২০২৬
শুক্রবার , ১০ জুলাই ২০২৬
হোমসারা দেশবান্দরবানে ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল

বান্দরবানে ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল

favicon
ভোরের আলো ডেস্ক:
বান্দরবানে ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল

টানা ভারী বৃষ্টিপাত এবং বিরূপ আবহাওয়ার কারণে বান্দরবানের সব পর্যটনকেন্দ্রে ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ আরও দুই দিন বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটন এলাকা বন্ধ থাকবে।


জেলা প্রশাসনের জারি করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অব্যাহত বৃষ্টির কারণে জেলার বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগ, পাহাড়ি পথ ও নদীপথে ঝুঁকি বেড়েছে। পর্যটক ও সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


নিষেধাজ্ঞার সময় জেলার সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি পথ, নদীপথ, দুর্গম এলাকা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ভ্রমণসেবা পরিচালনাকারী প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।


জেলা প্রশাসন সংশ্লিষ্ট সবাইকে সতর্কতা অবলম্বন এবং প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানিয়েছে।


এর আগে ১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছিল। তবে বিরূপ আবহাওয়া এবং সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি অব্যাহত থাকায় সেই সময়সীমা বাড়িয়ে ১২ জুলাই পর্যন্ত করা হয়েছে।