পাকিস্তানে মুক্তি পাচ্ছে সিয়াম-বুবলীর ‘জংলি
সিয়াম
আহমেদ
ও
শবনম
বুবলী
অভিনীত
আলোচিত
চলচ্চিত্র ‘জংলি’ এবার পাকিস্তানে মুক্তি পেতে যাচ্ছে উর্দু ভাষায় ডাবিং করে। এটি
হবে
প্রথম
কোনো
বাংলা
চলচ্চিত্র যা
উর্দুতে ডাব
হয়ে
দেশটিতে মুক্তি
পাচ্ছে। এর
আগে
শাকিব
খানের
‘তুফান’
ও
শরিফুল
রাজের
‘দেয়ালের দেশ’
পাকিস্তানে বাংলা
ভাষায়
সাবটাইটেলসহ মুক্তি
পেলেও,
‘জংলি’
তৈরি
করছে
নতুন
ইতিহাস।
চলতি
বছরের
ঈদুল ফিতরে বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত ‘জংলি’ দর্শকমহলে প্রশংসিত
হয়
এবং
পরবর্তীতে যুক্তরাষ্ট্র ও
কানাডার ৪০টি
প্রেক্ষাগৃহে একযোগে
মুক্তি
পায়।
এবার
সেই
আন্তর্জাতিক যাত্রায় যুক্ত
হচ্ছে
পাকিস্তান।
লাহোরভিত্তিক পরিবেশনা প্রতিষ্ঠান ‘সিনে এন্টারটেইনমেন্ট’ ছবিটি পাকিস্তানে মুক্তি দিচ্ছে। প্রতিষ্ঠানটির কর্ণধার আসিফ
চৌধুরী
জানিয়েছেন, “আমরা
টাইগার
মিডিয়ার সঙ্গে
সব
আনুষ্ঠানিক চুক্তি
সম্পন্ন করেছি।
এখন
উর্দু
ডাবিংয়ের কাজ
চলছে।
এটি
পাকিস্তানে উর্দু
ভাষায়
ডাব
হওয়া
প্রথম
বাংলা
চলচ্চিত্র হিসেবে
ইতিহাস
গড়তে
যাচ্ছে।”
ছবিটি পরিচালনা করেছেন এম রাহিম। নাম ভূমিকায় অভিনয়
করেছেন
সিয়াম
আহমেদ
এবং
গুরুত্বপূর্ণ ‘পাখি’
চরিত্রে আছেন
শিশু
শিল্পী
নৈঋতা।
ছবিতে
আরও
আছেন
শবনম
বুবলী,
এক
সময়ের
জনপ্রিয় শিশু
শিল্পী
দীঘিসহ
অনেকে।
গল্প লিখেছেন আজাদ খান,
চিত্রনাট্য করেছেন
মেহেদী
হাসান
মুন
ও
কলকাতার সুকৃতি
সাহা।
গান
ও
সংগীত
পরিচালনায় ছিলেন
প্রিন্স মাহমুদ।
প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভি বলেন, “আমরা বাংলা
সিনেমার আন্তর্জাতিক বাজার
বিস্তারে কাজ
করছি।
পাকিস্তানে ‘জংলি’-র মুক্তি সেই
প্রচেষ্টারই একটি
ধাপ।
সব
আনুষ্ঠানিকতা শেষ,
ডাবিং
শেষ
হলেই
মুক্তির তারিখ
ঘোষণা
করা
হবে।”