শুক্রবার , ১০ জুলাই ২০২৬
শুক্রবার , ১০ জুলাই ২০২৬
হোমসারা দেশখালা পরিচয়ে বিদ্যালয় থেকে শিশু নিয়ে যাওয়ার চেষ্টা, তরুণী আটক

খালা পরিচয়ে বিদ্যালয় থেকে শিশু নিয়ে যাওয়ার চেষ্টা, তরুণী আটক

favicon
ভোরের আলো ডেস্ক:
খালা পরিচয়ে বিদ্যালয় থেকে শিশু নিয়ে যাওয়ার চেষ্টা, তরুণী আটক

#


সারাদেশ ডেস্ক


প্রকাশ: ০৯ জুলাই, ২০২৬


ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খালা পরিচয় দিয়ে একটি প্রাথমিক বিদ্যালয় থেকে শিশু শ্রেণির এক শিক্ষার্থীকে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে এক তরুণীকে আটক করেছে পুলিশ।


বৃহস্পতিবার সকালে উপজেলার তুল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত তরুণী নিজেকে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বাসিন্দা সুমাইয়া আক্তার বলে পরিচয় দিয়েছেন। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।


জানা যায়, ক্লাস চলাকালে ওই তরুণী শিশু শ্রেণির কক্ষে প্রবেশ করে নিজেকে শিক্ষার্থী জান্নাত আক্তারের খালা পরিচয় দেন। পরে শিশুটিকে সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করলে বিষয়টি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সন্দেহ হয়।


তাৎক্ষণিকভাবে তারা জান্নাতের পরিবারের সদস্যদের খবর দেন। পরে শিশুটির মা বিদ্যালয়ে এসে নিশ্চিত করেন, আটক তরুণী তাদের কোনো আত্মীয় নন।


এরপর স্থানীয় লোকজন তরুণীকে আটক করে পুলিশে সোপর্দ করেন।


নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর ইসলাম জানান, শিশু অপহরণের চেষ্টার অভিযোগে ওই তরুণীকে থানায় নেওয়া হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ বা শিশুটির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।