রবিবার , ১২ জুলাই ২০২৬
রবিবার , ১২ জুলাই ২০২৬
হোমশিক্ষাবন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

favicon
ভোরের আলো ডেস্ক:
বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

চলমান বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী **১৬ জুলাই** পর্যন্ত স্থগিত করা হয়েছে।


শনিবার (১১ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র **ড. মাহদী আমিন** এ সিদ্ধান্তের কথা জানান।


স্থগিতাদেশটি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন পাঁচটি জেলায় প্রযোজ্য। জেলাগুলো হলো—চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি।


সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, বন্যাকবলিত এসব এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি এবং দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।


এ ছাড়া ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ইতোমধ্যে **২ কোটি টাকা** ত্রাণ বরাদ্দ সংশ্লিষ্ট এলাকায় পাঠানো হয়েছে বলে জানান তিনি।