রবিবার , ১২ জুলাই ২০২৬
রবিবার , ১২ জুলাই ২০২৬
হোমরাজনীতিবন্যা পরিস্থিতিতে এনসিপির ‘জুলাই পদযাত্রা’র সূচিতে পরিবর্তন

বন্যা পরিস্থিতিতে এনসিপির ‘জুলাই পদযাত্রা’র সূচিতে পরিবর্তন

favicon
ভোরের আলো ডেস্ক:
বন্যা পরিস্থিতিতে এনসিপির ‘জুলাই পদযাত্রা’র সূচিতে পরিবর্তন

চট্টগ্রামসহ দক্ষিণাঞ্চলে টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতির কারণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের ‘জুলাই পদযাত্রা’র নির্ধারিত সূচিতে পরিবর্তন এনেছে।


শনিবার (১১ জুলাই) সকালে দলের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যা পরিস্থিতির কারণে রোববার (১২ জুলাই) কুমিল্লা মহানগর ও হোমনায় এবং সোমবার (১৩ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার তিনটি স্থানে নির্ধারিত পদযাত্রা স্থগিত করা হয়েছে।


তবে মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এবং একই দিন সন্ধ্যা ৬টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় নির্ধারিত পদযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী পরবর্তী পদযাত্রাগুলো চলমান থাকবে বলে জানিয়েছে দলটি।


এদিকে শনিবারের নির্ধারিত কর্মসূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। বিকেল ৩টায় চাঁদপুর সদর এবং সন্ধ্যা ৬টায় মতলব উত্তর উপজেলার পদযাত্রা যথাসময়ে অনুষ্ঠিত হবে।


একইভাবে উত্তরাঞ্চলের কর্মসূচিও অপরিবর্তিত রয়েছে। শনিবার বিকেল ৩টায় রাজশাহীর গোদাগাড়ী এবং সন্ধ্যা ৬টায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ‘জুলাই পদযাত্রা’ নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে এনসিপির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।