বুধবার , ১৫ জুলাই ২০২৬
বুধবার , ১৫ জুলাই ২০২৬
হোমরাজনীতিদেশে ফেরার ঘোষণা নিয়ে বিতর্ক, শেখ হাসিনার পরিকল্পনা নিয়ে প্রশ্ন বিশ্লেষকদের

দেশে ফেরার ঘোষণা নিয়ে বিতর্ক, শেখ হাসিনার পরিকল্পনা নিয়ে প্রশ্ন বিশ্লেষকদের

favicon
ভোরের আলো ডেস্ক:
দেশে ফেরার ঘোষণা নিয়ে বিতর্ক, শেখ হাসিনার পরিকল্পনা নিয়ে প্রশ্ন বিশ্লেষকদের

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ঘোষণাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। তার এই ঘোষণাকে কেউ গুরুত্ব দিলেও, আবার কেউ এটিকে রাজনৈতিক কৌশল বা প্রতীকী বক্তব্য হিসেবে দেখছেন।


একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা দেশে ফিরলে দেশের রাজনৈতিক সমীকরণে নতুন পরিস্থিতির সৃষ্টি হতে পারে। একই প্রতিবেদনে দাবি করা হয়, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আন্তর্জাতিক অঙ্গনেও আওয়ামী লীগের প্রতি আগের মতো সমর্থন নেই এবং দলটির অনেক নেতাকর্মীও দেশে ফেরার বিষয়ে অনিশ্চয়তায় রয়েছেন।


গত শুক্রবার (১০ জুলাই) প্রকাশিত রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, তিনি আগামী ডিসেম্বর দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন। এর আগে তিনি এনডিটিভিকে দেওয়া একটি ই-মেইল সাক্ষাৎকারেও দেশে ফেরার ইচ্ছার কথা উল্লেখ করেছিলেন।


২০২৪ সালের ৫ আগস্ট দেশত্যাগের পর বিভিন্ন সময় শেখ হাসিনা বিভিন্ন বক্তব্য ও বার্তায় দেশে ফেরার ইচ্ছার কথা প্রকাশ করেছেন। তবে এবার নির্দিষ্ট সময় উল্লেখ করায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নুরুল আমিন বেপারী শেখ হাসিনার এ ঘোষণাকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন। তাঁর ভাষ্য, শেখ হাসিনা কোন বছরের ডিসেম্বরের কথা বলেছেন, তা স্পষ্ট করেননি। তাই ঘোষণাটি বাস্তবে কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।