বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিসংস্কার ইস্যুতে আবারও এনসিপির সঙ্গে বৈঠকে ঐকমত্য কমিশন

সংস্কার ইস্যুতে আবারও এনসিপির সঙ্গে বৈঠকে ঐকমত্য কমিশন

favicon
ভোরের আলো ডেস্ক:
সংস্কার ইস্যুতে আবারও এনসিপির সঙ্গে বৈঠকে ঐকমত্য কমিশন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় বসছে জাতীয় ঐকমত্য কমিশন। সংস্কার প্রশ্নে রাজনৈতিক ঐকমত্য গড়তে মঙ্গলবার ( মে) সকাল সাড়ে ১০টায় আলোচনা অনুষ্ঠিত হবে।

এর আগে ১৯ এপ্রিল প্রথম দফা আলোচনায় সংবিধান, নির্বাচনব্যবস্থা বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আলোচনা হয়। তবে সময় স্বল্পতায় সব প্রস্তাব আলোচিত না হওয়ায় আবারও বসছে দুই পক্ষ।

গত অক্টোবরে অন্তর্বর্তী সরকার ছয়টি সংস্কার কমিশন গঠন করে। এসব কমিশনের মোট ১৬৬টি গুরুত্বপূর্ণ সুপারিশ নিয়ে ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ঐকমত্য কমিশন।

৩৯টি রাজনৈতিক দলের কাছে লিখিত মতামত চেয়ে চিঠি পাঠানোর পর ২০ মার্চ থেকে চলছে পৃথক আলোচনা। এখন পর্যন্ত বিএনপিসহ ২৫টি দলের সঙ্গে প্রাথমিক আলোচনা শেষ করেছে কমিশন।