বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিবিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পৌঁছালেন খালেদা জিয়া

বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পৌঁছালেন খালেদা জিয়া

favicon
ভোরের আলো ডেস্ক:
বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পৌঁছালেন খালেদা জিয়া
খালেদা জিয়াকে বহনকারী কাতারের রাজপরিবারের বিশেষ বিমান (এয়ার অ্যাম্বুলেন্স) আজ মঙ্গলবার সকালে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছবি: বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে

দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে আজ মঙ্গলবার যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাঁর সঙ্গে দেশে ফিরেছেন দুই পুত্রবধূ—জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান।

খালেদা জিয়াকে বহনকারী কাতারের রাজপরিবারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি সকাল সাড়ে ১০টার কিছু পর রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে তিনি সরাসরি গুলশানের বাসভবন ফিরোজায় যাবেন।

বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানাতে সকাল থেকেই বিমানবন্দর এলাকায় জড়ো হন দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী। উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারাও। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খালেদা জিয়াকে একনজর দেখতে এবং শুভেচ্ছা জানাতে ছুটে আসেন অনেকে। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সড়কের বিভিন্ন মোড়ে দলীয় নেতা-কর্মীরা ফুল, ব্যানার, প্ল্যাকার্ড ও খালেদা জিয়ার ছবি হাতে দাঁড়িয়ে ছিলেন। তাঁদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

যাত্রাপথে যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

উল্লেখ্য, গতকাল রাতে লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দেন খালেদা জিয়া। কাতারের রাজধানী দোহায় একবার যাত্রাবিরতির পর তিনি ঢাকায় পৌঁছান। লন্ডনে বিদায়ের সময় তাঁর বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁকে বিমানবন্দরে পৌঁছে দেন।

গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে যান খালেদা জিয়া। ফেরার সময়ও একই বিমানে দেশে ফিরে এলেন তিনি।