রবিবার , ১৯ জুলাই ২০২৬
রবিবার , ১৯ জুলাই ২০২৬
হোমজাতীয়গণমাধ্যমে আরোপিত ‘কালো আইন’ সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

গণমাধ্যমে আরোপিত ‘কালো আইন’ সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

favicon
ভোরের আলো ডেস্ক:

সংবাদপত্র ও গণমাধ্যমের ওপর গত ১৭ বছরে আরোপিত বিভিন্ন আইন পর্যালোচনা করে প্রয়োজনীয় সংস্কারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে সংশ্লিষ্ট আইনগুলো পর্যালোচনার কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।


শনিবার (১৮ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের করবী হলে সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।


সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব সালেহ শিবলী এবং প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


আতিকুর রহমান রুমন বলেন, গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন আইন পর্যালোচনা করে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।


উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণ করে। দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রম ও অগ্রাধিকার তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।