মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
হোমরাজনীতিঠাকুরগাঁও জেলা ছাত্রদলের নতুন আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুমন ও সম্পাদক মাহী

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের নতুন আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুমন ও সম্পাদক মাহী

favicon
ভোরের আলো ডেস্ক:
ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের নতুন আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুমন ও সম্পাদক মাহী

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঠাকুরগাঁও জেলা শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে মো. সুমন ইসলামকে সভাপতি এবং মোস্তবা রাফিত মাহীকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।


সোমবার (২৭ জুলাই) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কমিটির অনুমোদন দেন।


নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন রিপন ইসলাম (বাবু)। সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন ইমরান মাহমুদ ইমি, মাহমুদ হাসান প্রিন্স, আল-আমিন, রবিউল ইসলাম হৃদয়, দেলোয়ার হোসেন (জান) এবং মোতাকাব্বির হোসেন তিতুমীর।


সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে আসিকুজ্জামান আসিফকে। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আলামিন ইসলাম, হাবিবুর রহমান আসিক, হাসিবুর রহমান শান্ত এবং আবু জুবায়ের আকাশ। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. সাব্বির হোসেন কাব্য।


এ ছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জুবায়ের হোসেন, সাব্বির হোসেন আবিদীন, মিরাজুল ইসলাম ফয়সাল, আব্দুল্লাহ আল মামুন হৃদয় এবং সাদিক সাব্বির। দপ্তর সম্পাদক হয়েছেন মো. সজিব, প্রচার সম্পাদক আমিনুল এহসান অপি, অর্থ সম্পাদক ফারহান শাহরিয়ার, ক্রীড়া সম্পাদক শেখ জুলকার নাইম সিয়াম এবং আন্তর্জাতিক সম্পাদক সাহরিয়ার হোসেন।


কমিটির অন্যান্য পদে রয়েছেন সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুহিত চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক মো. হোসেন আহম্মেদ, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সমাজসেবা সম্পাদক মো. রানা, সাংস্কৃতিক সম্পাদক মো. আশিকুর রহমান রাব্বি, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. সুমন ইসলাম (সেনুয়া), বৃত্তি ও ছাত্রকল্যাণবিষয়ক সম্পাদক মো. রিফাত এবং সদস্য হিসেবে মো. নাহিদ হাসান।


কেন্দ্রীয় ছাত্রদল আশা প্রকাশ করেছে, নতুন নেতৃত্বের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।