শনিবার , ৩০ মে ২০২৬
শনিবার , ৩০ মে ২০২৬
হোমসারা দেশতাপপ্রবাহে ভুগছে দেশ, দু-এক জায়গায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

তাপপ্রবাহে ভুগছে দেশ, দু-এক জায়গায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

favicon
ভোরের আলো ডেস্ক:
তাপপ্রবাহে ভুগছে দেশ, দু-এক জায়গায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চল পেরিয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের দুটি বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারা দেশে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

বুধবার (৭ মে) সকাল ৯টা থেকে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ বিস্তারের আশঙ্কাও রয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার সিলেট বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও অন্যত্র শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। এদিনও দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।

শুক্রবার ও শনিবারও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং তাপপ্রবাহ অব্যাহত থাকবে। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রবিবার ঢাকা, রংপুর, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে এবং তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। আর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে, ৬৮ মিলিমিটার।