রবিবার , ০২ আগস্ট ২০২৬
রবিবার , ০২ আগস্ট ২০২৬
হোমসারা দেশকোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ, ভাঙচুর স্থানীয় বিএনপি কার্যালয়ে

কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ, ভাঙচুর স্থানীয় বিএনপি কার্যালয়ে

favicon
ভোরের আলো ডেস্ক:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে বিএনপি ও জামায়াত-সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। সংঘর্ষের সময় স্থানীয় বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালানোরও অভিযোগ উঠেছে।


শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সিরাজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দিনার দোকান এলাকায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।


আহতদের মধ্যে রয়েছেন যুবদল নেতা আনোয়ার হোসেন (৩২), রিপন মিয়া (২৭), ফারুক (২৭), সিরাজপুর ৮ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের সভাপতি ওসমান (২৪), সেক্রেটারি রিফাত (২৫)সহ আরও কয়েকজন।


স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রার্থী ও স্থানীয় জামায়াতের আমির আবুল হাসেমের ছেলে মুজাহিদের বিরুদ্ধে ছাত্রদলের এক কর্মীকে সিরাজপুর পিএল একাডেমি মাঠে মারধরের অভিযোগ ওঠে। এর জেরে ছাত্রদল-সমর্থকদের পাল্টা হামলায় শিবিরের এক কর্মী আহত হন বলে জানা যায়।


পরে রাত ১১টার দিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় স্থানীয় বিএনপি কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। বিএনপির পক্ষ থেকে এ ঘটনার জন্য জামায়াত ও ছাত্রশিবিরের কর্মীদের দায়ী করা হয়েছে। তবে এ বিষয়ে জামায়াতের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) Mohammad Nurul Hakim বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।