রবিবার , ০২ আগস্ট ২০২৬
রবিবার , ০২ আগস্ট ২০২৬
হোমসারা দেশকক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

favicon
ভোরের আলো ডেস্ক:
কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিং করতে গিয়ে সমুদ্রে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে।


নিহত সৌভিক রায় খুলনা সদর উপজেলার বানিয়াখামার এলাকার বাসিন্দা এবং শেখর রায়ের ছেলে।


প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বন্ধুদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসে দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিংয়ে অংশ নেন সৌভিক রায়। এ সময় তিনি হঠাৎ আকাশ থেকে সমুদ্রে ছিটকে পড়ে পানিতে তলিয়ে যান।


পরে তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর সংশ্লিষ্ট প্যারাসেইলিং পরিচালনাকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের তাৎক্ষণিকভাবে খুঁজে পাওয়া যায়নি।


এ বিষয়ে কক্সবাজার পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট Mahmudur Rahman Sayem বলেন, ঘটনার কারণ তদন্ত করে দেখা হবে। তদন্তে প্যারাসেইলিং পরিচালনাকারী প্রতিষ্ঠানের অবহেলার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।