বুধবার , ০৫ আগস্ট ২০২৬
বুধবার , ০৫ আগস্ট ২০২৬
হোমরাজনীতি‘জুলাই বিক্রি করে কেউ উপদেষ্টা হয়েছে’: আন্দালিব রহমান পার্থ

‘জুলাই বিক্রি করে কেউ উপদেষ্টা হয়েছে’: আন্দালিব রহমান পার্থ

favicon
ভোরের আলো ডেস্ক:
‘জুলাই বিক্রি করে কেউ উপদেষ্টা হয়েছে’: আন্দালিব রহমান পার্থ

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ মন্তব্য করেছেন, যাদের স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধি হওয়ারও যোগ্যতা ছিল না, তারা ‘জুলাই আন্দোলনকে পুঁজি করে’ উপদেষ্টার পদে গেছেন।


মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীতে বিএনপি আয়োজিত **‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’** শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।


আন্দালিব রহমান পার্থ বলেন, জুলাই আন্দোলনকে কেন্দ্র করেই কিছু ব্যক্তি নিজেদের রাজনৈতিক পরিচিতি তৈরি করেছেন। তার ভাষায়, ‘জুলাই ছাড়া তাদের কোনো পরিচয় নেই। কিন্তু এখানে উপস্থিত অন্যান্য রাজনৈতিক নেতাদের নিজস্ব রাজনৈতিক পরিচয় ও দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড রয়েছে।’


তিনি আরও বলেন, ‘জুলাই আন্দোলনের অবদান অবশ্যই রয়েছে। তবে একটি আন্দোলনের পুরো কৃতিত্ব এককভাবে দাবি করা উচিত নয়।’ এ প্রসঙ্গে তিনি ক্রিকেটের উদাহরণ দিয়ে বলেন, ‘ছয় বলে ১২ রান করা গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু ম্যাচ জিততে বাকি রানও প্রয়োজন হয়।’


পার্থের দাবি, জুলাই আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হলে আন্দোলনের প্রকৃত গুরুত্ব ও তাৎপর্য ক্ষতিগ্রস্ত হতে পারে।


আলোচনায় তিনি আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, দেশের দীর্ঘ রাজনৈতিক সংকট ও আন্দোলনের প্রেক্ষাপট মূল্যায়নের সময় মূল দায়ীদের ভুলে গেলে চলবে না। তার মতে, দীর্ঘ সময় ধরে রাষ্ট্রীয় ব্যবস্থায় যে সংকট ও দমন-পীড়নের অভিযোগ রয়েছে, সেগুলোকেই বর্তমান পরিস্থিতির অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা উচিত।