বুধবার , ০৫ আগস্ট ২০২৬
বুধবার , ০৫ আগস্ট ২০২৬
হোমবিশ্বহরমুজ প্রণালি ইস্যুতে ইরানের সঙ্গে দ্রুত সমঝোতার আশা যুক্তরাষ্ট্রের

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের সঙ্গে দ্রুত সমঝোতার আশা যুক্তরাষ্ট্রের

favicon
ভোরের আলো ডেস্ক:
হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের সঙ্গে দ্রুত সমঝোতার আশা যুক্তরাষ্ট্রের

হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা এবং চলমান আঞ্চলিক উত্তেজনা কমাতে ইরানের সঙ্গে খুব শিগগিরই একটি সমঝোতা হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।


মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বর্তমানে আলোচনা চলছে এবং আগামী এক থেকে দুই দিনের মধ্যেই হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।


সাক্ষাৎকারে বেসেন্টের কাছে জানতে চাওয়া হয়, সম্ভাব্য চুক্তির আওতায় ইরান প্রণালিটি ব্যবহারকারী জাহাজগুলোর কাছ থেকে কোনো শুল্ক বা টোল আদায় করতে পারবে কি না।


জবাবে তিনি বলেন, আলোচনার মূল লক্ষ্য হলো হরমুজ প্রণালিতে সব দেশের জাহাজের জন্য অবাধ ও নিরাপদ নৌচলাচল নিশ্চিত করা। সম্ভাব্য সমঝোতাও এই নীতির ভিত্তিতেই হবে।


মার্কিন অর্থমন্ত্রী আরও জানান, সাম্প্রতিক সময়ে অঞ্চলটিতে উত্তেজনা থাকলেও ইতোমধ্যে বেশ কয়েকটি জাহাজ নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে।


আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা সফল হলে আন্তর্জাতিক জ্বালানি পরিবহন এবং আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়তে পারে।