শনিবার , ৩০ মে ২০২৬
শনিবার , ৩০ মে ২০২৬
হোমবিশ্বপোপ নির্বাচন: কালো ধোঁয়ার পর দ্বিতীয় দফা আজ

পোপ নির্বাচন: কালো ধোঁয়ার পর দ্বিতীয় দফা আজ

favicon
ভোরের আলো ডেস্ক:
পোপ নির্বাচন: কালো ধোঁয়ার পর দ্বিতীয় দফা আজ

ক্যাথলিক খ্রিষ্টানদের নতুন ধর্মগুরু নির্বাচনের লক্ষ্যে বুধবার (৭ মে) ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেলে শুরু হওয়া কনক্লেভে প্রথম দফার ভোটে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। ভোট শেষে চ্যাপেলের চিমনি দিয়ে ‘কালো ধোঁয়া’ উঠেছে, যা ইঙ্গিত দেয়— এখনো নতুন পোপ নির্বাচন হয়নি। ফলে আজ বৃহস্পতিবার (৮ মে) কনক্লেভে দ্বিতীয় দফার ভোট হবে।

নতুন পোপ নির্বাচনে অংশ নিচ্ছেন রেকর্ড ৭০টি দেশের ১৩৩ জন কার্ডিনাল, যারা ভোট চলাকালীন চ্যাপেলের ভেতরে বহির্বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকেন। ভোটে কোনো প্রার্থী যদি দুই-তৃতীয়াংশের বেশি ভোট পান, তাহলে চিমনি দিয়ে ‘সাদা ধোঁয়া’ বের হবে এবং সঙ্গে বাজবে ঘণ্টা— যা হবে পোপ নির্বাচনের ইঙ্গিত।

বিশ্বজুড়ে প্রভাবশালী এই ধর্মগুরু কে হবেন, তা নিয়ে জল্পনা চলছে। ইউরোপীয় গণমাধ্যমগুলো মনে করছে, লড়াই হতে পারে ইতালির কার্ডিনাল পিয়েত্র পারোলিন এবং ফিলিপিন্সের কার্ডিনাল লুইস আন্তোনিও তাগলের মধ্যে।

২০১৩ সালে ফ্রান্সিস পোপ নির্বাচিত হওয়ার সময় কনক্লেভে অংশ নিয়েছিলেন ৪৮ দেশের ১১৫ জন কার্ডিনাল। এবার সেই সংখ্যাও ছাড়িয়ে গেছে।