বৃহস্পতিবার , ০৬ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ০৬ আগস্ট ২০২৬
হোমবিশ্বহরমুজ সংকটের প্রভাবে নিউজিল্যান্ডে বেড়েছে বেকারত্ব ও মূল্যস্ফীতি

হরমুজ সংকটের প্রভাবে নিউজিল্যান্ডে বেড়েছে বেকারত্ব ও মূল্যস্ফীতি

favicon
ভোরের আলো ডেস্ক:

হরমুজ প্রণালিতে চলমান সংকটের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় নিউজিল্যান্ডে বেকারত্ব ও মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, হরমুজ প্রণালির সংঘাতের ফলে জ্বালানির মূল্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যার কারণে ব্যবসা পরিচালনার ব্যয়ও বৃদ্ধি পেয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে কর্মসংস্থানের ওপর।


পিটার্স আরও বলেন, সংঘাত শুরুর পর থেকেই সরকার সতর্ক করে আসছিল যে এর প্রভাব মূল্যস্ফীতি ও বেকারত্ব—উভয় ক্ষেত্রেই পড়বে।


তিনি মনে করেন, বর্তমান পরিস্থিতি নিউজিল্যান্ডের নিজস্ব তেল ও গ্যাসসম্পদ অনুসন্ধান এবং উত্তোলনের প্রয়োজনীয়তাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। তার ভাষায়, দেশীয় জ্বালানি সম্পদ কাজে লাগানো গেলে জ্বালানি নিরাপত্তা জোরদার হবে এবং আন্তর্জাতিক বাজার ও ভূরাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভরশীলতা কমবে।


বার্তা সংস্থা রয়টার্সের উদ্ধৃত নিউজিল্যান্ড পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে দেশটির বেকারত্বের হার বেড়ে **৫.৬ শতাংশে** পৌঁছেছে, যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ। একই সময়ে জ্বালানির উচ্চমূল্যের প্রভাবে মূল্যস্ফীতির হার বেড়ে **৪.১ শতাংশে** দাঁড়িয়েছে।