শুক্রবার , ০৭ আগস্ট ২০২৬
শুক্রবার , ০৭ আগস্ট ২০২৬
হোমবিশ্বইমরান খানের কারাবন্দিত্বের তিন বছর, করাচিতে পিটিআইর বিক্ষোভে সংঘর্ষ

ইমরান খানের কারাবন্দিত্বের তিন বছর, করাচিতে পিটিআইর বিক্ষোভে সংঘর্ষ

favicon
ভোরের আলো ডেস্ক:
ইমরান খানের কারাবন্দিত্বের তিন বছর, করাচিতে পিটিআইর বিক্ষোভে সংঘর্ষ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক ক্রিকেট অধিনায়ক ইমরান খানের কারাবন্দিত্বের তিন বছর পূর্তি উপলক্ষে করাচিতে বিক্ষোভ মিছিল করেছেন তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর নেতাকর্মীরা।


বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এ সময় কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।


পুলিশি পদক্ষেপের জবাবে বিক্ষোভকারীদের একাংশ ইট-পাটকেল নিক্ষেপ করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়। তবে পুলিশি অভিযানের পরও পিটিআই সমর্থকেরা পুনরায় একত্রিত হয়ে সরকারবিরোধী স্লোগান দিতে থাকেন।


উল্লেখ্য, ২০২৩ সালের ৫ আগস্ট দুর্নীতির একটি মামলায় গ্রেপ্তার হওয়ার পর ইমরান খান ১৪ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন। তবে তিনি ও তার দল শুরু থেকেই অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে।