শুক্রবার , ০৭ আগস্ট ২০২৬
শুক্রবার , ০৭ আগস্ট ২০২৬
হোমবিশ্বতিন দিনের সফরে সৌদি আরবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ

তিন দিনের সফরে সৌদি আরবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ

favicon
ভোরের আলো ডেস্ক:
তিন দিনের সফরে সৌদি আরবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তিন দিনের সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) শুরু হওয়া এ সফরে তার সঙ্গে রয়েছেন দেশটির সেনাপ্রধান ও চিফ অব ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল আসিম মুনির। এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম *ডন নিউজ*।


পাকিস্তান সরকার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই সফরে অংশ নিচ্ছেন।


সফরকালে তিনি পবিত্র ওমরাহ পালন করবেন এবং মদিনায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারত করবেন বলেও জানানো হয়েছে।


এর আগে সাপ্তাহিক ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি জানান, সফরের সময় প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।


তিনি আরও বলেন, উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এ সফর অনুষ্ঠিত হলেও এটি শুধু তাৎক্ষণিক পরিস্থিতি নয়, বরং দীর্ঘমেয়াদি কৌশলগত সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করবে।