সোমবার , ১০ আগস্ট ২০২৬
সোমবার , ১০ আগস্ট ২০২৬
হোমবিশ্বট্রাম্পের গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান ইসরায়েলের, হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত সেনা প্রত্যাহার নয়

ট্রাম্পের গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান ইসরায়েলের, হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত সেনা প্রত্যাহার নয়

favicon
ভোরের আলো ডেস্ক:
ট্রাম্পের গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান ইসরায়েলের, হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত সেনা প্রত্যাহার নয়

গাজার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এর ১৫ দফা পরিকল্পনা ইসরায়েল প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না বলেও জানিয়েছেন তিনি।


রোববার (৯ আগস্ট) নেতানিয়াহু এ কথা বলেন। খবর রয়টার্সের।


এর আগে গত জুলাইয়ে ট্রাম্প জানিয়েছিলেন, গাজা যুদ্ধ বন্ধে তার পরিকল্পনা বাস্তবায়নে অগ্রগতি হয়েছে। গত বছর ইসরায়েল ও হামাস ওই পরিকল্পনায় সম্মত হওয়ার পর যুদ্ধবিরতি শুরু হয়েছিল বলে ট্রাম্প দাবি করেন।


তবে গত অক্টোবরে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।


ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার মধ্য দিয়ে গাজা যুদ্ধের সূত্রপাত হয়। তার দাবি, প্রায় দুই দশক ধরে গাজা শাসন করা হামাস অস্ত্র সমর্পণে সম্মত হয়েছিল।


তবে হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের প্রশ্নে দুই পক্ষের অবস্থানের মধ্যে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়েছে। नेतানিয়াহুর সর্বশেষ বক্তব্যে ইসরায়েল হামাসকে পুরোপুরি নিরস্ত্র করার বিষয়টিকেই গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রধান শর্ত হিসেবে দেখছে বলে স্পষ্ট হয়েছে।