সোমবার , ১০ আগস্ট ২০২৬
সোমবার , ১০ আগস্ট ২০২৬
হোমশিক্ষাএসএসসি ও সমমানেএসএসসি ও সমমানে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী

এসএসসি ও সমমানেএসএসসি ও সমমানে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী

favicon
ভোরের আলো ডেস্ক:
এসএসসি ও সমমানেএসএসসি ও সমমানে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার ১১টি শিক্ষা বোর্ডে মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন এবং ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন।


এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬ দশমিক ২০ শতাংশ।


প্রকাশিত ফল অনুযায়ী, এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।


গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় প্রায় ৬ লাখ ৬০ হাজার শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। সে তুলনায় এবার অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে।


সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।