কারিগরি বোর্ডে এসএসসি ও সমমানে পাসের হার ৫৮.২০ শতাংশ
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় এবার পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ।
এবার এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯৫১ জন শিক্ষার্থী।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
প্রকাশিত ফল অনুযায়ী, দেশের ৬৫১টি কেন্দ্রে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় মোট ১ লাখ ২৭ হাজার ৯৬৪ জন শিক্ষার্থী অংশ নেয়।
তাদের মধ্যে ৫৮ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এ ছাড়া ৩ হাজার ৯৫১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।