বাটা সিগন্যাল এলাকায় ব্যাগভর্তি অবিস্ফোরিত ককটেল উদ্ধার
রাজধানীর বাটা সিগন্যাল এলাকা থেকে কয়েকটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) রাতে ফুটপাতে পড়ে থাকা একটি ব্যাগে ককটেলগুলো দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে বোম্ব ডিসপোজাল ইউনিট। এরপর ব্যাগ থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দাবি, রাতে স্থানীয় কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় ককটেলগুলো সেখানে ফেলে রাখা হয়েছিল।
তবে ককটেলগুলো কীভাবে সেখানে এলো বা ঘটনার সঙ্গে কারা জড়িত—এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।