সোমবার , ০৯ নভেম্বর ২০২৬
সোমবার , ০৯ নভেম্বর ২০২৬
হোম › ঢাকা প্রতিদিন › রাজধানীতে স্কুলবাসে আগুন, ঢাবিসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে স্কুলবাসে আগুন, ঢাবিসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

favicon
ভোরের আলো ডেস্ক:
রাজধানীতে স্কুলবাসে আগুন, ঢাবিসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর ভাটারা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি স্কুলবাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।


রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।


জানা গেছে, ভাটারা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একটি হলুদ রঙের বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। অগ্নিসংযোগের পর বাসটিতে আগুন জ্বলতে থাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে বাসটিকে দাউ দাউ করে জ্বলতে দেখা যায়।


এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তিনজনকে আটক করা হয়েছে।


এ ছাড়া রাজধানীর পল্লবী থানার সামনে, মিরপুর-১-এর সনি হলের সামনে এবং মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।


রাজধানীর বিভিন্ন স্থানে একই সময়ে এসব অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে।