গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ
রোববার (৮ নভেম্বর) বিকেলে জিএমপি সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এ উপলক্ষে পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে জিএমপির পক্ষ থেকে নতুন কমিশনারকে স্বাগত জানানো হয়।
দায়িত্ব গ্রহণের পর গাজীপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন আশিক সাঈদ। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং পুলিশের সব পর্যায়ের সদস্যদের নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালনের নির্দেশনা দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস), উপপুলিশ কমিশনারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।