সোমবার , ০৯ নভেম্বর ২০২৬
সোমবার , ০৯ নভেম্বর ২০২৬
হোম › ঢাকা প্রতিদিন › রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৩

রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৩

favicon
ভোরের আলো ডেস্ক:
রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৩

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় আবারও ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। একই দিন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনেও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।


এসব ঘটনায় ককটেল ও মোটরসাইকেলসহ কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ছাড়া শ্যামপুর এলাকা থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।


এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করা হয়েছে।


রাজধানীর উত্তরায় শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় এবং মিরপুর বাংলা কলেজের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।


একই দিনে রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় এসব ঘটনা ঘটায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।