বুধবার , ১৯ আগস্ট ২০২৬
বুধবার , ১৯ আগস্ট ২০২৬
হোমবিশ্বকলকাতায় বাংলাদেশি নাগরিকদের জন্য ২৪ ঘণ্টার হেল্পলাইন

কলকাতায় বাংলাদেশি নাগরিকদের জন্য ২৪ ঘণ্টার হেল্পলাইন

favicon
ভোরের আলো ডেস্ক:
কলকাতায় বাংলাদেশি নাগরিকদের জন্য ২৪ ঘণ্টার হেল্পলাইন

কলকাতার নিউমার্কেট এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশি নাগরিকদের জরুরি সেবা নিশ্চিত করতে সার্বক্ষণিক হেল্পলাইন চালু করেছে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন।


অগ্নিকাণ্ডে আহত ও নিহত বাংলাদেশি নাগরিকদের বাংলাদেশে থাকা স্বজনদের যোগাযোগের সুবিধা এবং প্রয়োজনীয় তথ্য ও জরুরি সহায়তা দিতে এ হেল্পলাইন চালু করা হয়েছে।


বুধবার (১৯ আগস্ট) কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশি নাগরিকদের প্রয়োজনীয় তথ্য ও জরুরি সহায়তার জন্য হেল্পলাইনে যোগাযোগ করতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।


যোগাযোগের জন্য মো. ওমর ফারুক আকন্দ, দ্বিতীয় সচিব (রাজনৈতিক)-এর নম্বর দেওয়া হয়েছে: +৯১ ৮২৭৪৮২১৩৫২।


এ ছাড়া হোয়াটসঅ্যাপে +৮৮০১৭১৭২৯১২৬৬ এবং +৯১৯৯০৩৪২৬১১৯ নম্বরে যোগাযোগ করা যাবে।


বাংলাদেশ উপ-হাইকমিশন জানিয়েছে, বাংলাদেশি নাগরিকদের জরুরি প্রয়োজনে হেল্পলাইনটি ২৪ ঘণ্টা চালু থাকবে।