বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
হোমবিশ্বহিন্দ রাজাবের গাড়িতে গুলি চালানোর দায় স্বীকার ইসরায়েলি বাহিনীর

হিন্দ রাজাবের গাড়িতে গুলি চালানোর দায় স্বীকার ইসরায়েলি বাহিনীর

favicon
ভোরের আলো ডেস্ক:
হিন্দ রাজাবের গাড়িতে গুলি চালানোর দায় স্বীকার ইসরায়েলি বাহিনীর

২০২৪ সালে গাজায় পাঁচ বছর বয়সী ফিলিস্তিনি শিশু হিন্দ রাজাব ও তার পরিবারের সদস্যদের বহনকারী গাড়িতে গুলি চালানোর কথা অবশেষে স্বীকার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।


বুধবার (১৯ আগস্ট) ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, এ ঘটনায় একটি ফৌজদারি তদন্তও শুরু করা হয়েছে।


তবে মানবাধিকার সংগঠনগুলোর দাবি, ইসরায়েলি বাহিনীর এ ধরনের তদন্ত খুব কম ক্ষেত্রেই অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করতে পারে।


হিন্দ রাজাবের মৃত্যুর ঘটনা গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে বেসামরিক মানুষের হতাহতের অন্যতম আলোচিত ঘটনায় পরিণত হয়। ২০২৪ সালে ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।


ঘটনার দিন গাজার উত্তরাঞ্চলে পরিবারের ছয় সদস্যের সঙ্গে একটি গাড়িতে করে যাচ্ছিল হিন্দ রাজাব। পথে গাড়িটিতে ইসরায়েলি বাহিনী গুলি চালালে পরিবারের অন্য সদস্যরা নিহত হন। পরে ক্ষতিগ্রস্ত গাড়িটির ভেতরে হিন্দকে জীবিত অবস্থায় পাওয়া যায়।


প্রতিবেদন অনুযায়ী, গাড়িটিতে প্রায় ৩৩৫টি গুলি চালানো হয়েছিল। ঘটনাটি নিয়ে দীর্ঘদিন ধরে তদন্ত ও জবাবদিহির দাবি জানিয়ে আসছিল বিভিন্ন মানবাধিকার সংগঠন।