বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
হোমবিশ্বকলকাতার হোটেলে ভয়াবহ আগুন, সামনে আসছে একের পর এক অব্যবস্থাপনা

কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, সামনে আসছে একের পর এক অব্যবস্থাপনা

favicon
ভোরের আলো ডেস্ক:
কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, সামনে আসছে একের পর এক অব্যবস্থাপনা

কলকাতার নিউ মার্কেট এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ভবনটির নানা অব্যবস্থাপনার তথ্য সামনে আসছে। অভিযোগ রয়েছে, আবাসিক ভবনটিতে গাদাগাদি করে একাধিক হোটেল পরিচালনা করা হচ্ছিল। ভবনটিতে ছিল সরু সিঁড়ি, পর্যাপ্ত বাতাস চলাচলের অভাব এবং অগ্নিনিরাপত্তার নানা ঘাটতি।


ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় দফতরের কাছাকাছি দুর্ঘটনাস্থল হওয়া সত্ত্বেও আগুনে এত বড় ক্ষয়ক্ষতি কীভাবে হলো, তা নিয়েও প্রশ্ন উঠেছে।


এ ঘটনায় হোটেলের লিজধারী আবু জাফরকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। তবে হোটেলটির মালিক বীরেশ্বর মিত্র পলাতক রয়েছেন। এ ছাড়া আরও দুজনকে আটক করা হয়েছে। তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। ঘটনার তদন্তে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট) কাজ করছে।


কর্তৃপক্ষ জানিয়েছে, মির্জা গালিব স্ট্রিটের পাঁচতলা ভবনটিতে ছোট ছোট কক্ষ তৈরি করে গাদাগাদি করে অতিথিদের রাখা হতো। প্রায় ১ হাজার ১০০ বর্গফুট জায়গায় শিখা ইন-এর জন্য পাঁচটি কক্ষ তৈরি করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।


প্রাথমিক তদন্তে ভবনটির সরু সিঁড়ি, জরুরি সময়ে বের হওয়ার পথের সমস্যা এবং পর্যাপ্ত বাতাস চলাচলের অভাবের বিষয়গুলো উঠে এসেছে। অনেক কক্ষে জানালাও ছিল না বলে জানা গেছে।


তদন্তসংশ্লিষ্টদের ধারণা, এসব অব্যবস্থাপনার কারণে আগুন লাগার পর ভবনটি দ্রুত ভয়াবহ পরিস্থিতিতে পরিণত হয় এবং ভেতরে থাকা মানুষের বেরিয়ে আসা কঠিন হয়ে পড়ে।