সোমবার , ২৪ আগস্ট ২০২৬
সোমবার , ২৪ আগস্ট ২০২৬
হোমসারা দেশছাদে মাদক সেবনে বাধা, অবসরপ্রাপ্ত শিক্ষককে হত্যা; পরে স্ত্রী-সন্তানও খুন

ছাদে মাদক সেবনে বাধা, অবসরপ্রাপ্ত শিক্ষককে হত্যা; পরে স্ত্রী-সন্তানও খুন

favicon
ভোরের আলো ডেস্ক:
ছাদে মাদক সেবনে বাধা, অবসরপ্রাপ্ত শিক্ষককে হত্যা; পরে স্ত্রী-সন্তানও খুন

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করেই তাকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। পরে হত্যার ঘটনা জানাজানি হয়ে যাওয়ার আশঙ্কায় তার স্ত্রী ও দুই সন্তানকেও হত্যা করা হয়। এ ঘটনায় মুগ্ধ দাস ও সিদ্ধার্থ নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


রোববার (২৩ আগস্ট) দুপুরে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ।


পুলিশ কমিশনার জানান, গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে দুই যুবক মাদক সেবন করছিল। এ সময় অবসরপ্রাপ্ত শিক্ষক তাদের বাধা দিলে তাকে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়।


তিনি বলেন, শিক্ষককে হত্যার বিষয়টি যাতে জানাজানি না হয় এবং হত্যাকারীদের কেউ শনাক্ত করতে না পারে, সে উদ্দেশ্যে বাড়িতে থাকা অন্য সদস্যদেরও হত্যা করা হয়।


এর আগে শনিবার রাতে রংপুর মহানগরীর মাছুয়াপাড়ার একটি তালাবদ্ধ বাড়ি থেকে গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে প্রার্থী চক্রবর্তী ও ছেলে আয়ুষ চক্রবর্তীর মরদেহ উদ্ধার করে পুলিশ।


ঘটনার পরপরই তদন্তে নেমে মুগ্ধ দাস ও সিদ্ধার্থকে গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডের সঙ্গে তাদের সম্পৃক্ততা এবং ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।