মঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬
হোমঢাকা প্রতিদিনদুপুরের মধ্যে ঢাকায় বৃষ্টির পূর্বাভাস

দুপুরের মধ্যে ঢাকায় বৃষ্টির পূর্বাভাস

favicon
ভোরের আলো ডেস্ক:
দুপুরের মধ্যে ঢাকায় বৃষ্টির পূর্বাভাস

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরের মধ্যে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে আকাশ মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।


সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।


আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।


আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।


গত ২৪ ঘণ্টায় রাজধানীতে সামান্য বৃষ্টিপাত হয়েছে। সোমবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩২ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস।


আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে। আগামীকাল বুধবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৮ মিনিটে।