বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমবিশ্বনেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, শোক জানালেন গুতেরেস

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, শোক জানালেন গুতেরেস

favicon
ভোরের আলো ডেস্ক:
নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, শোক জানালেন গুতেরেস

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, নিখোঁজ ও ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।


এক বার্তায় গুতেরেস বন্যায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। তিনি বলেন, ভয়াবহ বন্যায় বহু মানুষের প্রাণহানি, নিখোঁজ এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় তিনি গভীরভাবে দুঃখিত।


ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সংহতি জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, নেপাল সরকারের নেতৃত্বে চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহযোগিতা করতে জাতিসংঘের বিভিন্ন দল ও অংশীদাররা প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবল পাঠানোর উদ্যোগ নিয়েছে।


এদিকে, নেপালে আকস্মিক বন্যায় অন্তত ১৫৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নেপাল পুলিশ এখন পর্যন্ত ১৫৭টি মরদেহ উদ্ধার করেছে।


দুর্যোগের পর প্রায় ৪০৩ জন পর্যটকের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজদের মধ্যে ৩৪১ জন বিদেশি নাগরিক রয়েছেন। তাদের সন্ধান ও উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি বিভিন্ন সংস্থা কাজ করছে।