বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমবিশ্বনেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭০

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭০

favicon
ভোরের আলো ডেস্ক:
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭০

নেপালের বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ২৭০টি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


বুধবার (২৬ আগস্ট) নেপাল-চীন সীমান্তবর্তী কয়েকটি এলাকায় ভয়াবহ বন্যা ও কাদার স্রোত আঘাত হানে। এতে বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয় এবং বহু মানুষ নিখোঁজ হন।


নিখোঁজদের সন্ধান ও উদ্ধারে নেপাল-চীন সীমান্তবর্তী এলাকায় এখনো অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল। দুর্গম পাহাড়ি এলাকায় যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ায় উদ্ধারকাজে নানা ধরনের প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে।


এদিকে, চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং ক্ষতিগ্রস্ত তিব্বত অঞ্চল পরিদর্শন করছেন। বন্যা ও কাদার স্রোতে তিব্বতের বিভিন্ন এলাকাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।


তিব্বতে ৫০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। নিখোঁজদের মধ্যে শত শত বিদেশি নাগরিকও রয়েছেন। তাদের সন্ধানে স্থানীয় কর্তৃপক্ষ ও উদ্ধারকারী দলগুলো কাজ করছে।