শুক্রবার , ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার , ২৮ আগস্ট ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাখেলাপি ঋণ আদায়ে ১০ হাজারের বেশি মামলা করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক

খেলাপি ঋণ আদায়ে ১০ হাজারের বেশি মামলা করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক

favicon
ভোরের আলো ডেস্ক:
খেলাপি ঋণ আদায়ে ১০ হাজারের বেশি মামলা করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক

খেলাপি ঋণ আদায়ে ১০ হাজারের বেশি মামলা করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক। প্রচলিত আইনি ব্যবস্থার পাশাপাশি এক্সিট পলিসি ও বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমেও খেলাপি ঋণ আদায়ের উদ্যোগ নেওয়া হচ্ছে।


বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে গভর্নরের সঙ্গে অনুষ্ঠিত অগ্রগতি পর্যালোচনা বৈঠকে ব্যাংক রেজ্যুলেশন বিভাগ এ তথ্য জানায়।


বৈঠকে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের আগের মালিকানা ও ব্যবস্থাপনার সময়ে সংঘটিত অনিয়ম, দুর্নীতি, ঋণ জালিয়াতি ও সম্পদের অপব্যবহারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করার বিষয়েও আলোচনা হয়। এসব অনিয়ম তদন্তে পরিচালিত ফরেনসিক অডিট এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।


এ ছাড়া পাঁচ ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ার অগ্রগতিও বৈঠকে পর্যালোচনা করা হয়।


বাংলাদেশ ব্যাংক জানায়, এরই মধ্যে পাঁচ ব্যাংকের প্রায় ১৬ হাজার কর্মকর্তার দায়িত্ব ও সাংগঠনিক কাঠামোয় প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছে। আমানতকারীরা যাতে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের যেকোনো শাখা থেকে লেনদেন করতে পারেন, সে বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে।


কেন্দ্রীয় ব্যাংকের আশা, সমন্বিত উদ্যোগের মাধ্যমে খেলাপি ঋণ আদায় বাড়ানোর পাশাপাশি পরিচালন ব্যয় কমিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংককে একটি শক্তিশালী ব্যাংকে পরিণত করা সম্ভব হবে।