শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › কৈলাশ-মানসরোবর যাত্রায় নেপাল-তিব্বত সীমান্তে নিখোঁজ ২৯০ ভারতীয় তীর্থযাত্রী

কৈলাশ-মানসরোবর যাত্রায় নেপাল-তিব্বত সীমান্তে নিখোঁজ ২৯০ ভারতীয় তীর্থযাত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
কৈলাশ-মানসরোবর যাত্রায় নেপাল-তিব্বত সীমান্তে নিখোঁজ ২৯০ ভারতীয় তীর্থযাত্রী

জীবনের বহু আকাঙ্ক্ষিত কৈলাশ-মানসরোবর তীর্থযাত্রায় গিয়ে নেপাল-তিব্বত (চীন) সীমান্তে আকস্মিক পাহাড়ি ঢল ও বন্যার কবলে পড়ে নিখোঁজ হয়েছেন অন্তত ২৯০ জন ভারতীয় তীর্থযাত্রী। নেপাল সরকারের প্রকাশিত সামগ্রিক তালিকা অনুযায়ী, এই দুর্যোগে নিখোঁজের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩৭ জনে।


নিখোঁজ ভারতীয়দের মধ্যে রয়েছেন কলকাতার ৪৩ বছর বয়সী মেডিকেল টেকনোলজিস্ট শুভ্রশ্রী চক্রবর্তী ও ৫৪ বছর বয়সী গৃহশিক্ষিকা রীনা ব্যানার্জি।


জানা গেছে, গত ২১ আগস্ট কলকাতা থেকে প্রায় ৩০ জনের একটি দলের সঙ্গে কৈলাশ-মানসরোবরের উদ্দেশে যাত্রা শুরু করেন শুভ্রশ্রী। পরে কাঠমান্ডু হয়ে ২৫ আগস্ট পাহাড়ি পথ পেরিয়ে সীমান্তের প্রবেশদ্বার স্যামব্রুবেশিতে পৌঁছান তারা।


এরপর ওই এলাকায় আকস্মিক পাহাড়ি ঢল ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হলে তীর্থযাত্রীদের একটি বড় অংশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্যোগের পর থেকে নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।