রবিবার , ৩০ আগস্ট ২০২৬
রবিবার , ৩০ আগস্ট ২০২৬
হোমবিশ্বজ্বালানি বাজার নিয়ন্ত্রণে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ ইরানের

জ্বালানি বাজার নিয়ন্ত্রণে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ ইরানের

favicon
ভোরের আলো ডেস্ক:
জ্বালানি বাজার নিয়ন্ত্রণে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ ইরানের

জ্বালানি বাজারে প্রভাব বিস্তার করে দাম নিজেদের অনুকূলে রাখার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এ কাজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কিছু ব্যক্তি প্রভাবিত করা যায়—এমন গণমাধ্যমকে ব্যবহার করছেন বলেও দাবি করেছেন তিনি।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি বলেন, ইরানের গোয়েন্দা তথ্য অনুযায়ী, নিজেদের স্বার্থে জ্বালানি বাজারকে প্রভাবিত করতে বড় ধরনের তৎপরতা চালানো হচ্ছে।


তিনি দাবি করেন, মার্কিন সরকারের কিছু ব্যক্তি ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে গণমাধ্যমের একটি অংশকে ব্যবহার করে জ্বালানির দাম প্রভাবিত করার চেষ্টা করছেন। একই সঙ্গে তারা মার্কিন প্রেসিডেন্টকে এমন একটি যুদ্ধে জড়িয়ে রাখার চেষ্টা করছেন, যার পরিণতি ইতিবাচক নাও হতে পারে।


ইরানের পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষও যুদ্ধের পক্ষে জনমত তৈরিতে ভূমিকা রাখছে। এসব পক্ষ যুদ্ধের সম্ভাব্য ফলাফল নিয়ে অতিরিক্ত আশাবাদী ও একপেশে মূল্যায়ন তুলে ধরছে বলেও দাবি করেন তিনি।


আরাঘচি আরও বলেন, এ ধরনের তৎপরতার শেষ পর্যন্ত প্রভাব পড়ছে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের ওপর। তাঁর ভাষায়, এর প্রকৃত মূল্য দিতে হচ্ছে মার্কিন ভোক্তাদেরই।


তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।