সোমবার , ৩১ আগস্ট ২০২৬
সোমবার , ৩১ আগস্ট ২০২৬
হোমবিশ্বইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ নিয়ে জাপানকে সতর্ক করলেন আরাঘচি

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ নিয়ে জাপানকে সতর্ক করলেন আরাঘচি

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ নিয়ে জাপানকে সতর্ক করলেন আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে জাপানের অংশগ্রহণের বিষয়ে দেশটির জনগণের উচিত সরকারকে জবাবদিহির আওতায় আনা। একই সঙ্গে জাপানের ভূখণ্ডে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলো অন্য দেশের বিরুদ্ধে সামরিক অভিযানে ব্যবহারের বিষয়েও প্রশ্ন তুলেছেন তিনি।


ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সিকে দেওয়া এক বক্তব্যে আরাঘচি এসব কথা বলেন।


তিনি বলেন, জাপানের ভূখণ্ডে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো ব্যবহারের দায় জাপান সরকারের। তাই বিদেশে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে জাপানের ভূখণ্ড ও সামরিক স্থাপনা ব্যবহারের বিষয়ে টোকিওর অবস্থান স্পষ্ট করা প্রয়োজন।


মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানে হামলার জন্য জাপানের মিসাওয়া বিমানঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে।


এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে আরাঘচি বলেন, জাপানের ভূখণ্ড ও সেখানে থাকা মার্কিন সামরিক স্থাপনা অন্য দেশের বিরুদ্ধে অভিযানে ব্যবহারের অনুমতি কীভাবে দেওয়া হচ্ছে, তা জাপানি সরকারের স্পষ্ট করা উচিত।


তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে জাপানের সম্পৃক্ততার বিষয়টি নিয়ে দেশটির জনগণেরও সরকারের কাছে জবাব চাওয়া প্রয়োজন।