রবিবার , ৩০ আগস্ট ২০২৬
রবিবার , ৩০ আগস্ট ২০২৬
হোমঢাকা প্রতিদিনমিরপুর বিহারি ক্যাম্পে গোসলখানা নির্মাণ নিয়ে জামায়াত-বিএনপির সংঘর্ষ

মিরপুর বিহারি ক্যাম্পে গোসলখানা নির্মাণ নিয়ে জামায়াত-বিএনপির সংঘর্ষ

favicon
ভোরের আলো ডেস্ক:
মিরপুর বিহারি ক্যাম্পে গোসলখানা নির্মাণ নিয়ে জামায়াত-বিএনপির সংঘর্ষ

রাজধানীর মিরপুরের পল্লবী বিহারি ক্যাম্পে মরদেহ গোসল করানোর ঘর নির্মাণকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপিপন্থী দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ ও ককটেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।


শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টার পর মিরপুরের তালাব ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।


স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ক্যাম্পের ১১ নম্বর ব্লকে মরদেহ গোসল করানোর জন্য একটি ঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।


পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সংঘর্ষে স্থানীয় জামায়াত কর্মী মানিকের নেতৃত্বে প্রায় ৫০ থেকে ৬০ জন এবং বিএনপিপন্থী সোহেল ও বিহারি সংগঠনের নেতা সাদাকাত খান ফাক্কুর নেতৃত্বে প্রায় ২০০ থেকে ৩০০ জন অংশ নেন।


এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের পাশাপাশি প্রায় পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ ওঠে। এছাড়া ককটেল নিক্ষেপের ঘটনাও ঘটে বলে জানিয়েছে পুলিশ।


পুলিশ জানায়, বর্তমানে ক্যাম্প এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।