শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমসারা দেশঝুঁকিপূর্ণ ভবনে বসবাস, বহিরাগতদের ভাড়া দিয়ে নিরাপত্তা হুমকিতে রেলওয়ে কলোনি

ঝুঁকিপূর্ণ ভবনে বসবাস, বহিরাগতদের ভাড়া দিয়ে নিরাপত্তা হুমকিতে রেলওয়ে কলোনি

favicon
ভোরের আলো ডেস্ক:
ঝুঁকিপূর্ণ ভবনে বসবাস, বহিরাগতদের ভাড়া দিয়ে নিরাপত্তা হুমকিতে রেলওয়ে কলোনি

রাজধানীর কমলাপুর রেলস্টেশনের কর্মচারীদের জন্য বরাদ্দকৃত শাহজাহানপুর রেলওয়ে কলোনির অধিকাংশ ভবনই বর্তমানে জরাজীর্ণ ও বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। ফলে অনেক রেলকর্মী নিজেরা না থেকে ফ্ল্যাটগুলো ভাড়া দিয়েছেন বহিরাগতদের কাছে। এতে করে শুধু কলোনিই নয়, পুরো এলাকার নিরাপত্তা হুমকির মুখে পড়ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, অনেক ফ্ল্যাটেই ছাদ ও দেয়াল থেকে খসে পড়ছে পলেস্তারা, কোথাও ধসে পড়েছে দেয়ালের অংশ। স্যাঁতস্যাঁতে পরিবেশে একটি ফ্ল্যাটে একাধিক পরিবার গাদাগাদি করে বসবাস করছে। কলোনির বাইরের চিত্র আরও ভয়াবহ—ময়লা পানিতে জমে থাকা জলাবদ্ধতা এবং ভাগাড়ে পরিণত হওয়া কিছু জায়গা বসবাসকারীদের স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি পরিবেশগত বিপর্যয় ডেকে আনছে।

যদিও এ কলোনি শুধুমাত্র রেলওয়ের কর্মচারীদের জন্য বরাদ্দ, বাস্তবে এখানকার অধিকাংশ বাসিন্দাই বেসরকারি খাতে কর্মরত। জরাজীর্ণ ভবনগুলোতে চরম ঝুঁকি নিয়ে বসবাস করছেন তারা। পরিত্যক্ত ভবনগুলো মাদকসেবীদের আড্ডাস্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে, যা এলাকার নিরাপত্তা আরও সংকটাপন্ন করছে।

অপরাধ বিশেষজ্ঞ শেখ হাফিজুর রহমান কার্জন এ পরিস্থিতি থেকে উত্তরণে বছরে অন্তত দুইবার মনিটরিং করার পরামর্শ দিয়েছেন।

নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, “কর্মকর্তাদের জন্য বিলাসবহুল আবাসনের বিপরীতে কর্মচারীদের এমন ঝুঁকিপূর্ণ আবাসন বৈষম্যহীন সমাজ গঠনের পথে বড় বাধা।”

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন জানান, “রাজনৈতিক চাপের কারণে অনেক সময় বহিরাগতদের ফ্ল্যাট থেকে উচ্ছেদ করা সম্ভব হয় না। তবে এখন থেকে এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, অর্থসংকটের কারণে ভবনগুলোর মেরামত কাজও করা যাচ্ছে না।