সোমবার , ৩১ আগস্ট ২০২৬
সোমবার , ৩১ আগস্ট ২০২৬
হোমঢাকা প্রতিদিনতেজগাঁওয়ে শিক্ষিকা রনজিনা হত্যা: প্রধান সন্দেহভাজন ‘প্যারা পনি’ গ্রেফতার

তেজগাঁওয়ে শিক্ষিকা রনজিনা হত্যা: প্রধান সন্দেহভাজন ‘প্যারা পনি’ গ্রেফতার

favicon
ভোরের আলো ডেস্ক:
তেজগাঁওয়ে শিক্ষিকা রনজিনা হত্যা: প্রধান সন্দেহভাজন ‘প্যারা পনি’ গ্রেফতার

রাজধানীর তেজগাঁওয়ে ছিনতাইয়ের ঘটনায় নিহত শিক্ষিকা রনজিনা পারভীন হত্যাকাণ্ডে প্রধান সন্দেহভাজন মোশারফ হোসেন পনি ওরফে ‘প্যারা পনি’ এবং তার সহযোগী সেড্রিককে গ্রেফতার করেছে র‍্যাব-২।


র‍্যাবের তথ্য অনুযায়ী, তেজগাঁও থানার পূর্ব তেজতুরী বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পাশাপাশি মোটরসাইকেলটির মালিক রাকিবকেও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।


তবে গ্রেফতারের সময় প্যারা পনি চিৎকার করে এই হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে দাবি করেন।


এদিকে হত্যাকাণ্ডের সময়ের সিসিটিভি ফুটেজে দেখা মোটরসাইকেলের রঙের সঙ্গে র‍্যাবের উদ্ধার করা মোটরসাইকেলের রঙের মিল না থাকায় বিষয়টি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এ নিয়ে নানা ধরনের বিভ্রান্তিও তৈরি হয়েছে। উদ্ধার করা আলামত ও সিসিটিভি ফুটেজ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে তদন্তসংশ্লিষ্ট সূত্র।


অন্যদিকে, নিহত শিক্ষিকা রনজিনা পারভীনের মরদেহ ময়নাতদন্ত শেষে তার গ্রামের বাড়ি বগুড়ায় নেওয়া হয়। সেখানে বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।